মনু নদীর যুকিপূর্ণ বাঁধগুলো স্থায়ী ভাবে মেরামতের দাবীতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে স্মারক লিপি প্রদান

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার রাজাপুর, কলির কোনা, বেঁলেতল সহ মনু নদীর যুকিপূর্ণ ভাঙ্গা বাঁধ গুলো দ্রুত ভিত্তিতে স্থায়ী ভাবে মেরামতের দাবীতে কুলাউড়া উপজেলার নদীপাড়ের কৃষকরা কুলাউড়া শহরের প্রদান রাস্তা গুলোতে বিশাল মিছিল সহকারে প্রদক্ষিণ করে ১৫ নভেম্বর বুধবার দুপুরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান করেন। সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে কৃষকের দাবী পৃথিমপাশা ইউনিয়নের দক্ষিনে রাজাপুর, কলিকোনা, বেঁলেরতলের ভাঙ্গা সহ শরীফপুরেরে হাজীপুরেরর নিশ্চিন্তপুর, টিলাগাওঁ অঞ্চলের মিয়ারপাড়া, তাজপুর সহ যুকিপূর্ণ ভাঙ্গা বাঁধ গুলো আসন্ন শুকনো মৌসুমে স্থায়ী ভাবে মেরামত কাজ করা। এ সময় স্থানীয় কৃষকদের সাথে স্মারক লিপি প্রদান, মিছিল ও দক্ষিন বাজার বাসট্যান্ড সংলগ্ন পথ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান কমরেড মোঃ আব্দুল লতিফ। এসময় উপস্থিত ছিলেন আব্দুল মালিক, আব্দুল হান্নান, আব্দুল আহাদ, প্রশান্ত দেব ছানা, তাঁরা মিয়া, ইছুব আলী, সুবহান আলী, জমশেদ আলী, ইয়ামির আলী, সমিরন দও, আব্দুল গফুর, রেনু মিয়া, সাইদুর রহমান, ইসমাঈল আলী, আসুক আলী জ্যুতিশ দও, ফাহিম আহমদ, আলাউদ্দিন, কেফায়েত সুমন, নির্মল দও, মাসুম আহমেদ, ফুয়াদ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবী রাখেন, তাঁরা বলেন দেশ এবং জাতীকে বাঁচাতে হলে কৃষক এবং কৃষিকে বাঁচাতে হবে সেজন্য কৃষদের চিহ্নিত সমস্যা গুলো সমাধান করতে সকারকে দ্রুত উদ্দ্যোগ গ্রহণ করার দাবী রাখেন।



মন্তব্য করুন