কুলাউড়ায় স্মৃতিসৌধ,বদ্ধ ভূমি ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা রক্ষার দাবিতে মানব বন্ধন

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গায় গড়ে উঠা মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধ, ৩১ জন বীরমুক্তিযোদ্ধার বদ্ধভূমির জায়গা ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন জায়গা জেলা পরিষদ কতৃক লিজ দেয়ার প্রতিবাদে “পৃথিমপাশা উপ স্বাস্থ্য কেন্দ্রের ভূমি স্মৃতিসৌধ ও বধ্যভূমি রক্ষা কমিটি” মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার সকালে দুই ঘন্টাব্যাপি মানব বন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক নেতা কমরেড আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, আকদ্দছ আলী মাস্টার, আব্দুন নুর, আব্দুল আহাদ,আব্দুল গাফ্ফার কায়ছুল, সাংবাদিক এম এ হামিদ ও আজিজুল ইসলাম, আহমদ মোনায়েম মান্না,নবাব আলী আশরাফ বাবু, ফয়জুল হকসহ অনেকে।
বক্তারা বলেন অচিরেই জায়গাটুকুর লিজ বাতিল করে স্মৃতিসৌধসহ সবকিছু রক্ষা করতে হবে। এ বিষয়ে আগামী বুধবার রবিরবাজার এলাকায় পথসভা করা হবে।



মন্তব্য করুন