ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে কুলাউড়ায় পাথর শাহ্ একাডেমীতে প্রতিযোগিতা সম্পন্ন

কুলাউড়া অফিস॥ দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের সাপ্তাহিক শাখা পাথর শাহ্ ইসলামিক একাডেমী কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ক্বিরাত, হামদ-নাত, শানে ফুলতলী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর দিনব্যাপী একাডেমিক ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে মিলাদ, দোয়া ও পুরস্কার বিতরণ করা হয়।
সাপ্তাহিক দারুল ক্বিরাতের সভাপতি আলহাজ্ব মাও. মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং মো. আজিজুল ইসলাম (সুলেমান)- এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাজী সমিতির সাধারন সম্পাদক কাজী খন্দকার ফখরুল ইসলাম, জালালীয়া মাদ্রাসার সহঃ শিক্ষক মাওলানা আব্দুল বাশার, মাও: আব্দুছ ছালাম ও মাওলানা এবাদুর রহমান, প্রধান ক্বারী মাও. ছাদ উদ্দিন, সাপ্তাহিক দারুল ক্বিরাতের কমিটির কোষাধ্যক্ষ সাংবাদিক
এইচ ডি রুবেল, উপজেলা তালামীযের যুগ্ন সাধারন সম্পাদক মাও. মিফতাহ উদ্দিন নোমান, সাংবাদিক রেজাউল আম্বিয়া রাজু, কাতার প্রবাসী হাফিজ ক্বারী লিয়াকত হোসেন। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রেদওয়ান আহমদ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, হাফিজ আব্দুল হক, হাজী মো. আউয়াল, নিজামিয়া বিশকুটি দাখিল মাদরাস্ার সুপার মাও. তফজ্জুল ইসলাম, মাও: শামসুল ইসলাম রমিজ, এ.কে শাহনাওয়াজ খাঁন, মাও: ময়নুল ইসলাম, হাফিজ মাও. আবুল কালাম, হাফিজ জোনাব আলী, সামছুল হক শিবলু, হাফিজ ইবাদুর রহমান, হাফিজ দেলোয়ার হোসেন, মাও. জাকির হোসেন, মাও. খালেদ ইসলাম, হাফিজ ফয়ছল আহমদ, সংগীত শিল্পি ক্বারী আব্দুল বাছিত, মোবারক হোসেন বাবুল, ক্বারী শাহান উদ্দিন, মাও. আব্দুল কাদির, ক্বারিয়া মোছা. রেজিয়া বেগম রাহেলা, চাঁদনী আক্তার লিজা ও ফাতেহা খাঁন’সহ বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী সহ শতাধিক শিক্ষার্থীর হাতে পাথর শাহ্ ইসলামিক একাডেমীর পক্ষ হতে পুরস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়। পরে একাডেমী কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে শত শত শিক্ষার্থীদের অংশগ্রহনে মিলাদ, দোয়া এবং শিরনী বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক দারুল ক্বেরাতের নাজিম আলহাজ¦ শাহরিয়ার খাঁন (পাথরশাহ্)।



মন্তব্য করুন