কুলাউড়ায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত : সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে

November 30, 2017,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার ভাটেরা রেলওয়ে স্টেশনের কাছে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়েছে।
কুলাউড়া স্টেশন ইনচার্জ রাসেল মাহমুদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটেরা ও মাইজগাঁও

রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী হোসেন পুর এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ একপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে সিলেটের সাথে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।
দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে আটকা পড়েছে। দুর্ঘটনার পরপরই কুলাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ শুরু করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com