আড়াই ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
November 30, 2017,

স্টাফ রিপোর্টার॥ টানা আড়াই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস কুলাউড়ার ভাটেরা রেলেস্টশেনর পাশে হোসেনপুর এলাকায় পৌছালে হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। এতে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ট্রেনটি উদ্ধারের জন্য কুলাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করলে রেল চলাচল স্বাভাবিক হয়।
লাইনচ্যুত বগি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে উদ্ধর্তন উপ সহকারী প্রকৌশলী (কুলাউড়া) এরফানুর রহমান।



মন্তব্য করুন