কুলাউড়া মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন

December 5, 2017,

বিশেষ প্রতিনিধি॥ ৪ ডিসেম্বর সোমবার কুলাউড়া উপজেলার সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট কামাল উদ্দিন সাহেবের বাস ভবনে উপজেলা মহিলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন। সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা বেগম রেজিয়া রহমান। সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রউফ, যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর, যুবলীগ নেতা সম্ভু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় অধ্যক্ষ রিনা বেগম চৌধুরী কে সভাপতি ও শর্মিলা আক্তার চৌধুরী কে সাধারন সম্পাদিকা করে সর্ব সম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com