কুলাউড়া পৌর আল ইসলাহ’র ৭নং ওয়ার্ড শাখার কমিটি অনুমোদিত

December 10, 2017,

বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ড শাখার ২২ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া  হয়েছে।

১ ডিসেম্বর শুক্রবার শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে মাওলানা মোঃ মুকিত খানকে সভাপতি ও জুলহাস মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন পৌর আল ইসলাহ সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক শিবলু বক্স। বিদায়ি সভাপতি মাওলানা তফজ্জুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে বক্তব্য রাখেন পৌর আল ইসলাহর সহ সভাপতি কাজি মাওলানা খন্দকার  ফখরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সাংগঠনিক সম্পাদক জায়েদ বক্স টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন পংকি। অনুমোদিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মাওলানা মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী, মোঃ শামসুল হক শিবলু ও আলম গাজি, সহ-সাধারণ সম্পাদক রুহেল আহমদ ও কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক নুর মিয়া, প্রচার সম্পাদক মোঃ সাহেদ আহমদ, অর্থ সম্পাদক মোঃ সুলেমান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মতিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, সদস্য মোঃ আলম, আবু মিয়া, আব্দুস সামাদ, মাওলানা আব্দুস সাত্তার, মাসুক মিয়া, জাহেদ মিয়া, মুহিত মিয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com