জোড়া খুনের ঘটনায় জড়িতদের ছবি প্রকাশ : পুলিশের ৫০ হাজার টাকা পুরুস্কার ঘোষণা

December 10, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ছাত্রলীগের দুই কর্মী খুনের সাথে জড়িত থাকা সন্দেহে প্রাথমিক তদন্তে ৫ জনকে সনাক্ত করেছে পুলিশ। পূর্ব পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম দক্ষিন কোনে নির্জন এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে তাদের হত্যা করা হয়। সন্দেহভাজন খুনিরা হল সনি, মাহদী, তুষার, সৌমিক ও প্রতীক। এদিকে ৯ ডিসেম্বর সিলেটের ডিআইজি নিহত দু’জনের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেছেন। হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ জোড়া খুনের ঘটনায় জড়িত সন্ধেহে রুবেলকে শুক্রবার ভোর রাতে রাজনগর থেকে গ্রেফতার করা হয়। রুবেলকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ন তথ্য দেয় পুলিশের কাছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
জোড়া খুনের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে জেলা পুলিশ এই ৫ জনের ছবি শনিবার ৯ ডিসেম্বর রাতে প্রকাশ করেছে। পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, সন্দেহবাজনদের ধরে দিতে পারলে জেলা পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরুস্কার দেয়া হবে। সন্ধান দাতা ব্যাক্তির পরিচয় গোপন রাখা হবে। এ ছাড়া এদের আশ্রয় দেয়ার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাহাবাব ও নাহিদ আহমদ মাহি কে ৭ ডিসেম্বর সন্ধ্যায় নিজ গ্রুপের ভেতরে দন্ধের জের ধরে অপর ছাত্রলীগ কর্মীরা ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। পরে তাদেরকে এলাকাসী উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত সাহবাব শহরের পুরাতন হাসপাতাল এলাকার আবু বকর সিদ্দিকীর পুত্র। সে মৌলভীবাজার সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। মাহি কনকপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের বিল্লাল মিয়ার পুত্র। ২০১৮ সালের এসএসসি শিক্ষার্থী বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com