হৃৎস্পন্দনের টানে কুলাউড়ায় সাংবাদিক কামাল হাসানের মতবিনিময়

December 19, 2017,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক কামাল হাসান।

রবিবার ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৮ টার দিকে পৌর শহরের এক চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

যুক্তরাজ্যে পাড়ি জমানোর আগে কামাল হাসান পেশাদার সাংবাদিক হিসেবে সিলেট, ঢাকায় বিভিন্ন জাতীয় পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। দৈনিক বাংলাবাজার, মানবজমিন পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় তিনি সিনিয়র রিপোর্টার কাজ করেন। সৃদূর যুক্তরাজ্য গমন করেও তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। চ্যানেল আই-এর বিশেষ প্রতিনিধি হিসেবে যুক্তরাজ্য থেকে অনেক প্রতিবেদন তিনি কাভারেজ করেন। সাংবাদিকতার পাশাপাশি বর্তমানে তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। যুক্তরাজ্য আওয়ামীলীগের সম্পাদক হিসেবে বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন।

প্রবাস থেকে দেশে ফিরে তাঁর নিজ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে মতবিনিময় করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকতা মহান পেশা। এই পেশায় জড়িত থাকাবস্থায় সৃষ্টিককর্তা যথেষ্ট সম্মান, মানুষের ভালোবাসা, দোয়া পেয়েছি।

তিনি বলেন, বর্তমানে আমাদের মতো পেশাদার সাংবাদিকদের গুটিকয়েক ব্যবসায়ী, রাজনীতিবিদ, প্রশাসন কর্তারা তাদের ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। যদিও আমরা আমাদের ন্যায় এবং সত্য প্রতিষ্টার জন্য লড়াই চালিয়ে যাই। আমাদের সাংবাদিকদের মধ্যে বিভাজন তাদেরকে এই অন্যায় সুযোগ এনে দিচ্ছে। আমরা একগ্রুপের একজন নেতাকে নিয়ে উপর মহলে তারা জানায়, ‘অমুক সাংবাদিক ইউনিটের নেতা তো আমাদের সাথে’। তিনি বলেন, আমাদের এই দৃরবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা চিন্তা চেতনা বা মতৈপার্থক্য থাকতে পারে, তাই বলে আমাদের মৌলিক অধিকার থেকে সরলে হবে না। এই একটি জায়গায় আমাদের একতাবদ্ধ থাকা জরুরী। অন্তত, এক সাংবাদিক আরেকজন সাংবাদিকের ভাইয়ের ন্যায় পাশে থাকার প্রত্যয় থাকতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি সুশীল সেনগুপ্ত, প্রেসক্লাবের সভাপতি (একাংশ) ও সমকাল প্রতিনিধি শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (একাংশ) ও আমাদের সময় প্রতিনিধি খালেদ পারভেজ বখস, প্রেসক্লাবের সভাপতি (অপরাংশ) যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, দৈনিক দিনকাল কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, নয়া দিগন্ত প্রতিনিধি মইনুল হক পবন,মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, দৈনিক মানচিত্রের জেলা প্রতিনিধি শরীফ আহমদ, দৈনিক উত্তরপূর্ব জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, দৈনিক উত্তরপূর্ব কুলাউড়া প্রতিনিধি আব্দুল কুদ্দুছ, দৈনিক সবুজ সিলেট কুলাউড়া প্রতিনিধি তারেক হাসান, অর্থকালের সহকারী সম্পাদক সাংবাদিক আতিকুর রহমান আখই,  দৈনিক বাংলাদেশ টুডে, সিলেট ভিউ কুলাউড়া প্রতিনিধি ও দৈনিক বিজয়ের কন্ঠ জেলা প্রতিনিধি শাকির আহমদ, পূর্ব পশ্চিমের জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম, প্রিয় কুলাউড়া সম্পাদক একেএম জাবের, ২৪টুডেনিউজের সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, দৈনিক বিজয়ের কন্ঠ কুলাউড়া প্রতিনিধি সুমন আহমদ, বিডিমইেলের ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, পাতাকুঁড়িরদেশ পত্রিকার কুলাউড়া প্রতিনিধি এইচডি রুবেল, স্থানীয় সাপ্তাহিক সংলাপের স্টাফ রিপোর্টার ইউসুফ আহমদ ইমন, সাপ্তাহিক সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার শামছুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com