কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়নে আল ইসলাহ্’র কাউন্সিল সম্পন্ন

এইচ ডি রুবেল॥ বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ্ জয়চন্ডী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্প্রতি পুষাইনগর আর রহমান একাডেমীতে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আল ইসলাহ্’র সভাপতি কাজী মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুল জব্বার। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা আবু আইয়ূব আনসারী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হাফিজ বদরুল ইসলাম, প্রচার ও প্রসার সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌর আল ইসলাহ্ সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ ও গিয়াসনগর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তৈয়বুর রহমান। কাউন্সিলে বর্তমান সভাপতি কাজী মাওলানা মখলিছুর রহমানকে পুনরায় সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।



মন্তব্য করুন