কুলাউড়ায় শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত

December 23, 2017,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ৭ম মেধাবৃত্তি পরীক্ষা ২২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় ও বেলা ২টায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে। পরীক্ষায় ৬০টি প্রাথমিক ও ১৮টি মাধ্যমিক স্কুলের ২য় শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ১৩৩৯ জন ছাত্র/ছাত্রী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে বলে পরীক্ষা নিয়ন্ত্রক কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন জানান। শ্রেণীওয়ারী পরীক্ষার্থীর মধ্যে ২য় শ্রেণীতে ২২৪জন, ৩য় শ্রেণীতে ২৭৪জন, ৪র্থ শ্রেণীতে ২৫৭জন, ৫ম শ্রেণীতে ১৯২জন, ৬ষ্ঠ শ্রেণীতে ১২৭জন, ৭ম শ্রেণীতে ১২৮জন, ৮ম শ্রেণীতে ৬১জন ও ৯ম শ্রেণীতে ৮৬জন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। ৭ম মেধাবৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান শামীমা আক্তার এবং অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান সকলের সহযোগিতায় সুষ্টভাবে পরিক্ষা সম্পন্ন করায় কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com