হাজীপুর ইউনিয়নবাজারে ব্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

December 26, 2017,

ছয়ফুল আলম সাইফুল॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ইউনিয়ন বাজার নামক স্থানে ঐশী এন্টারপ্রাইজ এর আযোজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত।
২৪ ডিসেম্বর রবিবার রাত ৮টায় রনি ক্রীড়া চক্র বনাম জয়নাল বার্দ্রার্স এর মধ্যে খেলায় রনি ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়।
খেলা শেয়ে বিজয়ী দলের পুরুষ্কার বিতরনী অনুষ্টানে খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ সামছুল হকের সভাপতিত্বে ও খেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ইলিয়াছ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোতাহের মেমোরিয়াল একাডেমির প্রিন্সিপাল মোঃ আব্দুল মুহিত, ইউপি সদস্য আব্দুর রউফ, আমির আলী,আব্দুর রহিম, খেলা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্ঠা আব্দুল ওয়াহিদ মনা, হাজীপুর উনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক, লালনুর রহমান লালন, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার কুলাউড়া প্রতিনিধি, ছয়ফুল আলম সাইফুল, দৈনিক ভোরেরডাক কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন, হাজীপুর জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।
এছাড়াও উপস্তিত ছিলেন, মোঃ আকমল আলী, মোঃ ইসরাইল আলী, মোঃ আব্দুস সহিদ মাষ্টার, মোঃ আলাল শাহ, মোঃ জুবের আহমদ, মোঃ ইমরান আহমদ, তানবির আহমদ সুজেল, মোঃ জুনেদ আহমদ, রায়হান আহমদ প্রমুখ।
অনুষ্টান শেষে প্রধান অতিথি বিজয়ী হাতে ট্রফি এবং মেডেল তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com