কুলাউড়া ডেকোরেটার্স শ্রমিক কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা ডেকোরেটার্স শ্রমিক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ এর অভিষেক অনুষ্ঠান ২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের সম্মুখে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সহ সভাপতি ও সিলেট জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান। ডেকোরেটার্স শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য সচিব আহবাব হোসেন রাসেলের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টি স্টাফ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মোঃ জাকারিয়া আহমদ, জাতীয়

শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক ইকবাল আহমদ শামীম, সিলেট সদর জাতীয় শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন খাঁন, কুলাউড়া পৌরসভার কাউন্সিলর হারুনুর রশীদ হারুন, রাসেল আহমদ চৌধুরী ও দিলারা বেগম, জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার সদস্য রেজিয়া সুলতানা, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাতুজ্জামান রাজু, শেখ হাসিনা পরিষদের সভাপতি আরাফাত হোসেন ফরহাদ, সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম জামাল, পৃথিমপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, আব্দুল সালাম এডুকেশন ট্রাস্টের উপদেষ্ঠা রাহেল খান, বিনোদন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন খান, ডেকোরেটার্স কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি মোঃ জহির মিয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক আছকির আলী, ক্রীড়া সম্পাদক হীরা মিয়া, দপ্তর সম্পাদক রনি আহমদ, সদস্য তোতা মিয়া, শম্ভু মিয়া, চান্দু মিয়া সহ ডেকোরেটার্স শ্রমিক কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে কার্যকরী পরিষদের নব নির্বাচিত সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ কে এম সফি আহমদ সলমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন