কুলাউড়ার ভাটেরা নওয়াগাঁও একতা তরুন সংঘের কমিটি গঠন

January 1, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের নওয়াগাঁও একতা তরুন সংঘের কমিটি গঠন উপলক্ষে এক সভা ৩১ ডিসেম্বর বিকেলে নওয়াগাঁও শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। মোঃ সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে ও এহসানুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল হান্নান ও উস্তার আলী, সমাজসেবক লোকমান মিয়া, ছায়েদুর রহমান, গিয়াস উদ্দিন, আজন মিয়া ও আকমল মিয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সেলিম আহমদ সাগরকে সভাপতি, মইন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য নওয়াগাঁও একতা তরুণ সংঘের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি সুজেল আহমদ, সহ সাধারণ সম্পাদক মনির তালুকদার ও এহসানুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, অর্থ সম্পাদক আতাউর রহমান, ক্রীড়া সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক মেহরাজ হোসেন, দপ্তর সম্পাদক নোমান আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com