জেএসসি’তে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবারের জেএসসি পরিক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন ও সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্টান হিসেবে উপজেলার প্রথম স্থান অধিকার করেছে।
৩১ ডিসেম্বর রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎফুল্ল শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মিলিত হয়ে মিষ্টি বিতরণ করা হয়।
এবারের জেএসসি পরিক্ষায় বিদ্যালয়টির ২৬৩জন শিক্ষার্থী অংশ গ্রহন করে, তাদের মধ্যে জিপিএ- ৫পেয়েছে ৩৩জন, গোল্ডেন জিপিএ-৫পেয়েছে ১৯জন, এ গ্রেড পেয়েছে ৪৭জন, এ-গ্রেড পেয়েছে ৩৫জন, বি গ্রেড পেয়েছে ৪৭জন, সি গ্রেড পেয়েছে ৬৮জন ও ডি গ্রেড পেয়েছে ৮জন শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্টানটির পাসের হার ৯০.৮০।
গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তরা হলো ঃ সানজিদা ইসলাম তানিয়া, ওয়াসিমা সুলতানা, মাওয়া সবুর জ্যোতি, ইসমত জাহান প্রমি, অনিতা দেব, নুসরাত জাহান নওশীন, সুমাইয়া ফেরদৌস, হুমায়রা ইয়াছমিন, উম্মে আম্মারা, তানিশা জাহান, খাইরিয়া মুক্তা মাইশা, শ্রাবন্তি রানি দে, তৃষা চন্দ্র পূজা, ইসরাত জাহান তৃষা, নুসরাত জাহান নুরা, মির্জা তাইয়িবা আক্তার ইকরা, সাদিয়া আক্তার, সাবিহা আনজুম, শারমিন সোমাইয়া মিম।
জিপিএ-৫ প্রাপ্তরা হলো ঃ ফারিহা মুরছালিন নাফিজা, দেবশ্রী বৈদ্য ঋতু, ফারাহ কাওছার মিম, নাবিহা চৌধুরী, উসরাত ফাহমিদা, সাদিয়া পারভীন, সামিয়া রহমান, মাহমুদা আক্তার ঝুমু, বীথি দাস, তাসনিয়া তাবাসসুম ইরিন, খাদিজাতুল কবরা রিয়া, চৌধুরী নানজিবা নুজহাত অদ্রী, তপা চক্রবর্ত্তী, খাদিজা জান্নাত তামান্না।
কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম সফি আহমদ সলমান বলেন, যে ফলাফল অর্জন করেছি এতে আমরা আনন্দিত। শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা, পরিচালনা কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকদের নিবির পর্যবেক্ষন ও কঠোর পরিশ্রমের ফলে এরকম ফলাফল অর্জিত হয়েছে। আগামী দিনে এর ধারাবাহিকতা রাখতে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে।
প্রতিষ্টানের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন বলেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই ফলাফল অর্জন করেছি, আমরা এ ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।



মন্তব্য করুন