কুলাউড়ায় প্লেয়ার্স এসোসিয়েশনের আত্মপ্রকাশ

বিশেষ প্রতিনিধি॥ একঝাঁক স্থানীয় ফুটবলার, ক্রিকেটার, ব্যডমিন্টন প্লেয়ারদের সমন্বয়ে কুলাউড়া প্লেয়ার্স এসোসিয়েশন (কেপিএ) নামে এক ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
৬ জানুয়ারী শনিবার সন্ধ্যায় পৌর শহরের স্টেশন রোডস্থ ইস্টার্ন রেস্টুরেন্টে আলোচনা সভার মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
ক্রীড়া সংগঠক এম ফয়েজ উদ্দিনের সঞ্চালনায় ও সাইফুর রশীদ সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় সর্বম্মতিক্রমে এবং সংগঠনের উপদেষ্টামন্ডলীর সুপারিশক্রমে ২৬ সদস্যের একটি কমিটি ঘোষনা করা হয়।
এতে সাইফুর রশীদ সুমনকে সভাপতি এবং এম ফয়েজ উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। বাকিরা হলেন সহসভাপতি আব্দুল মুহিত বাবলু, আহবাব হোসেন রাসেল, আব্দুল্লাহ আল মনি, গিয়াস উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মুহিত আলম, মেহেদী হাসান জসীম, সাংগঠনিক সম্পাদক সিপার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মুনিম আহমদ পাপ্পু, সাঈন উদ্দিন, দপ্তর সম্পাদক আসিক জাহান সাঈফ, সহ দপ্তর সম্পাদক সায়মন খান, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ, প্রচার সম্পাদক শামীম সাজির, সহ প্রচার সম্পাদক আসিফ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাদিক আহমদ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ জামান নাঈম, নির্বাহী সদস্য কামরুল ইসলাম জামান, সফিকুর রহমান সাকি, নুরুল ইসলাম ইমন, হাসান আহমদ রাসেল, আব্দুর রহিম আলো, মাসুদ রানা, বাছিত আলম নাইম। সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন শফিউল আলম শফি, শেখ আলী আজন, ইকবাল আহমদ শামীম, আলী আকবর, মোঃ হারুনুর রশীদ, রাসেল আহমদ চৌধুরী, ফয়জুল হক লিটন।



মন্তব্য করুন