কুলাউড়ার ওসি (তদন্ত) বিনয়’র আইজি ব্যাজ পদক লাভ

January 9, 2018,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভুষন রায় বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ পদকে মনোনীত হয়েছেন। চৌকস পুলিশ অফিসার হিসাবে দায়িত্বপালনে দেশের অন্যান্য থানার অফিসারদের সাথে তাকে এ পদক প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। ৮ জানয়ারী সোমবার ঢাকায় পুলিশ সপ্তাহের প্যারেডে তাকে এ ব্যাজ পরিয়ে দেয়া হবে বলে জানা গেছে।

উলে¬খ্য ওসি (তদন্ত) বিনয় ভূষন রায় ২০০৫ সালে এসআই পদে পুলিশে যোগদান করে বিভিন্ন সময়ে কুলাউড়া, গোলাপগঞ্জ, ছাতক, কানাইঘাট, বড়লেখা ও জৈন্তাপুর থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। হবিগঞ্জ জেলার লাখাই থানা নিবাসী বিনয় ভূষন রায় বিবাহিত জীবনে ২ মেয়ে সন্তানের জনক। তিনি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আগামীতে দেশ সেরা পুলিশ কর্মকর্তা হওয়ার জন্য সবার আশীর্বাদ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com