সড়ক দূর্ঘটনায় কুলাউড়ার পরিবহন শ্রমিক নেতার মৃত্যু

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের লালপুর গ্রামের বাসিন্দা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রাহেল আহমদ (২৬) ১০ জানুয়ারী বুধবার রাত ১১টায় কুলাউড়া-সিলেট মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি লালপুর গ্রামের এলাইচ মিয়ার পুত্র।
পারিবারিক সুত্রে জানায়, সিলেট শহর থেকে অটোটেম্পু নিয়ে কুলাউড়া আসার পথে মোগলা বাজার এলাকায় অটোটেম্পুটি বিকল হয়ে পড়ে। এসময় রাস্তার পাশে অটোটেম্পুটি মেরামত করার মুহুর্তে একটি ট্রাক অটোটেম্পুকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় রাহেল আহমদসহ অটোটেম্পুটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রাহেল মারা যায়। খবর পেয়ে মোগলা বাজার পুলিশ ফাঁড়ির লোকজন অটোটেম্পুসহ রাহেলের মরদেহ নিয়ে যায়। ১১ জানুয়ারী বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ নিহত রাহেলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল সড়ক দুর্ঘটনায় রাহেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।



মন্তব্য করুন