কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক ফিড এসোসিয়েনের কমিটি গঠন

January 13, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সকল ক্যাবল নেটওয়ার্ক ফিড ব্যবসায়ীদেরকে নিয়ে কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক ফিড এসোসিয়েনের কমিটি গঠন করা হয়েছে।

১১ জানুয়ারী বৃহস্পতিবার রাত ৮টায় রবিরবাজার রাজিয়া উনুছ প¬াজায় এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদের কার্যালয়ে রবিরবাজার আর বি ক্যাবল টিভি নেটওয়ার্ক এর পরিচালক এম এ আহাদের সভাপতিত্বে এবং কুলাউড়া একুশে স্যাটেলাইটের পরিচালক ছাদিকুর রহমানের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ব্যাপক আলাপ আলোচনা ক্রমে সকলের মতামতে ভিত্তিতে সব সম্মতিক্রমে এস এস ক্যাবল নেটওয়ার্ক এর পরিচালক ও সিক্স ফ্লাওয়ার ক্যাবল টিভি স্যাটেলাইটের স্বত্তাধিকারী ছয়ফুল আলম সাইফুল কে সভাপতি ও কুলাউড়া একুশে স্যাটেলাইটের স্বত্তাধিকারী মোঃ ছাদিকুর রহমানকে সাধারন সম্পাদক, এবং রবিরবাজার আর বি ক্যাবল টিভি নেটওয়ার্ক স্বত্তাধিকারী এম এ আহাদকে কোষাধ্যক করে ১৩ সদস্য কমিঠি গঠন করা হয়।

এছাড়াও কমিটির অন্যানরা হলেন সহ-সভাপতি কৌলাবাজার ফেন্ডস স্যাটেলাইটের স্বত্তাধিকারী দীপক ধর, সহ-সভাপতি কুলাউড়ার একুশে স্যাটেলাইটের পরিচালক মোঃ সামছুর রহমান, এস এস ক্যাবল নেটওয়ার্কস এর স্বত্তাধিকারী মোঃ ফয়েজ অর রহমান সুহেল, সহ-সাধারন সম্পাদক হিংগাজিয়া আর এম  স্যাটেলাইটের স্বত্তাধিকারী মোঃ রমিজ মিয়া, সহ-সাধারন সম্পাদক চৌধুরী বাজার ক্যাবল নেটওয়ার্কস এর স্বত্তাধিকারী রফিকুল ইসলাম স্বপন,  সাংগঠনিক সম্পাদক ঘাটের বাজার আনন্দ স্যাটেলাইট এর স্বত্তাধিকারী আবু তাহের তোয়াহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহান ক্যাবল নেটওয়ার্কস এর পরিচালক মোঃ সোহেল আহমদ, প্রচার সম্পাদক ভুকশিমইল ক্যাবল নেটওয়ার্কস এর স্বত্তাধিকারী মোঃ ফয়ছল আহমদ, সহ-প্রচার সম্পাদক সিক্স ফ্লাওয়ার ক্যাবল টিভি স্যাটেলাইটের পরিচালক মোঃ জয়নাল আবেদীন, সহ-কোষাধ্যক  চুনঘর ফেন্ডস স্যাটেলাইট  এর পরিচালক সিরাজুল ইসলাম আজাদ, দপ্তর সম্পাদক গাজীপুর ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী বিপ¬ব দে, দপ্তর সহ-সম্পাদক পেকুর বাজার ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী মুসলিম মিয়া, সদস্য শরীফপুর ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী মোঃ সানোয়ার আহমদ। উক্ত সভায় প্রতি মাসে এক হাজার টাকা করে সঞ্চয় জমা ও ব্যাংক একাউন্ট খোলা ,ক্যালেন্ডার তৈরী, ভাড়ার তালিকা সহ অনেক গুলো সিদ্ধান্ত গ্রহন হয়। সভা শেষে অনুষ্টানের সভাপতি নতুন সভাপতি ও সম্পাদকের হতে ব্যাংকে জমার জন্য প্রথম মাসের এগার হাজার টাকা তোলে দেওয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন এবং সবাইকে আপ্যায়ন করান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com