কমলগঞ্জে মুসলিম এইডের উদ্যোগে ভিক্ষুককে মনোহরী সামগ্রী প্রদান

January 14, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে মুসলিম এইড বাংলাদেশ এর উদ্যোগে তিন জনকে ভিক্ষুককে মুদী মনোহরী সামগ্রী প্রদান করা হয়েছে।

১৪ জানুয়ারী রোববার বিকাল ৫টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক এরশাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান ও শাখার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার আলেপুর গ্রামের প্রতিবন্ধী ভিক্ষুক ফারুক মিয়া, ভাসানীগাঁও গ্রামের ভিক্ষুক গনু মিয়া ও লঙ্গুরপার গ্রামের আবুল কালাম আজাদকে মুদী দোকানের জন্য মুসলিম এইডের পক্ষ থেকে জনপ্রতি ১১ হাজার টাকা মূল্যের মুদী মনোহরী মাল সামগ্রী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি কম্বল প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দারিদ্রমুক্ত ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কমলগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার কাজ চলছে। ভিক্ষুকমুক্ত কমলগঞ্জ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে মুসলিম এইড বাংলাদেশ এগিয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com