কমলগঞ্জ ওলামা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
January 14, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সরিষতলা বাজারের স্থানীয় ওলামা পরিষদের উদ্যোগে শীতার্ত ২৫০ লোকের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
১৪ জানুয়ারী রোববার বিকাল ৪টায় মাও: হোসাইন আহমদ কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ। মোস্তাফিজুর রহমান খান ও আহমদ তারেক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর দেওয়ান আং রহিম মুহিন, ইউপি সদস্য সাজিদ আলী, মাও: নুরুল মোত্তাকিম জুনেদ, মাও: লুৎফুর রহমান, মাও: মোশাহীদ আলী, সাংবাদিক শাহীন আহমদ, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, উপজেলা যুবলীগ নেতা নুরুল হোসেন ইলিয়াছ, সমাজসেবক ইমান আলী প্রমুখ।



মন্তব্য করুন