পেশাদার চালকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে সেমিনার

January 15, 2018,

মু ইমাদ উদ দীন॥  কুলাউড়া উপজেলার পরিবহন মালিক সমিতির উদ্যোগে পেশাদার চালকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৫ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় ব্রাহ্মণবাজারে সমিতির প্রধান কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি প্রভাষক এ এন এম আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আবুলের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম মূসা বলেন, সড়ক দূর্ঘটনা হ্রাস এবং নিরাপদ সড়ক নিশ্চত করার জন্য পেশাদার চালক,যাত্রীসহ সড়কে চলাচলকারী সকলের সতর্কতা জরুরি। সড়কে চলাচলের যে নিয়ম আছে তা মেনে

চলা সংশি¬ষ্ট সকলের জন্য প্রযোয্য। এ ক্ষেত্রে চালক পথচারী সহ সকলকে ধৈর্য ধরে সড়কে চলতে হবে। গাড়ি চালকদের নিজেদের গতি নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন সকলেই আইন মেনে সড়কে সর্তক হয়ে চললে দূর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। বিশেষ অতিথি ছিলেন ১২২৩ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহিদ মাখন, ১২২৩ এর সহ সভাপতি ময়ূবুর রহমান ময়ূব, ১২২৩ এর সাধারণ সম্পাদক রাজু আলী রাজুম, ১২২৩ এর যুগ্ম সম্পাদক মোঃ কয়ছর আহমদ।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ অজিহ উদ্দিন, সহ সভাপতি আব্দুল জলিল বুলবুল, আব্দুর রব, পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম কদর, কোষাধ্যক্ষ সৈয়দ তাহির মিয়া ও ১২২৩ ব্রাহ্মণবাজার গ্রুপ কমিটির সভাপতি রিংকু দে, সাংগঠনিক সম্পাদক মোঃ মোমিন তালুকদার, ১২২৩ ব্রাহ্মণবাজার গ্রুপ কমিটির সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, প্রচার সম্পাদক আপেল, সমিতির সদস্য ইন্তাজুল হক রাজিব, সাধারণ সদস্য মোঃ জালাল মিয়া সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com