কুলাউড়ায় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

January 24, 2018,

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে টিভি এন্ড টিভি কাপ ব্যাডমিন্টন কাপের ফাইনাল সম্পন্ন হয়েছে।
২৩ জানুয়ারি মঙ্গলবার রাতে আমতলা বাজারের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় বিএমএ’র সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ। শরীফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মকদ্দছ আলীর সভাপতিত্বে ও শরীফপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক নাহিমুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শরীফপুর ইউপি চেয়ারম্যন জুনাব আলী, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক অজয় দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন মো. মনসুর, ইউপি সদস্য হাসিব আলী, ইউপি যুবলীগের সভাপতি মাজারুল ইসলাম মামুন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোবারক শাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি আমতলা বাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সুনির্মল দত্ত, সমাজ সেবক আব্দুল মতিন, ইউপি আ. লীগ নেতা সাইফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের আমলে দেশের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্ম সংস্থান খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত। দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতির ভয়াল ছোঁবল হতে রক্ষার অন্যতম হাতিয়ার খেলাধুলা এবং সুস্থ সংস্কৃতির চর্চা। তাই নিয়মিত খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com