কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া রেলওয়ে স্টেশন প্ল¬াটফর্মে ২৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর, বিকেল এবং রাতে অসহায়, হত দরিদ্র, শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলীর পরিচালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌঃ মোঃ গোলাম রাব্বী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আবু ইউসুফ, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা, ওসি (তদন্ত) বিনয় ভূষণ রায়, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আজিজুল ইসলাম, পৌর কাউন্সিলর মোঃ সামছুল ইসলাম সমছু, বিআরডিবির ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, নিউজ টুডে প্রতিনিধি শাকির আহমদ, রিপোর্টর্স ইউনিটির সাধারন সম্পাদক সেলিম আহমদ, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান মোঃ আজাদ আহমদ, তরুণ সংগঠক ও সংবাদকর্মী মাহফুজ শাকিল। এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেড রয়েল্স ক্লাবের সাধারণ সম্পাদক মুক্তাদিরুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরান আহমদ, সাংগঠনিক সম্পাদক এইচ ডি রুবেল, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার অক্ষর বিন্যাস বিকাশ মল্লি-ক, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম এর স্টাফ রিপোর্টার ও ছাত্রদল নেতা তাহমিদ খান শাওন প্রমুখ।



মন্তব্য করুন