শপথ গ্রহন অনুষ্ঠান ও আলোচনা সভা

January 29, 2018,

ফখর উদ্দিন আহমদ॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পীরেরেবাজার ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে তজমুল আলী ও সম্পাদক পদে নাহিদুল ইসলাম শোয়েব সহ ১১ জন নির্বাচিত হয়েছেন।
২৫ জানুয়ারী বৃহস্পতিবার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন পীরের বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি রাজা মিয়া মেম্বার এর সভাপতিত্বে ও আব্দুর রহমান খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেররা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আওয়ামীলীগ নেতা সিপার উদ্দিন আহমদ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ বক্স, মাহমুদর রহমান কবির মাষ্টার প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com