কুলাউড়ায় সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতলিব আর নেই

February 5, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ার উপজেলার জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়মীলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মতলিব আর নেই। ৪ ফেব্রুয়ারি রোববার দুপুর ১ টায় রংগীরকুলস্থ নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কিছু দিন যাবত নানাবিধ রোগে ভুগছিলেন। ৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

শোক প্রকাশ ঃ বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মতলিব এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এএসএম সিদ্দিক আহমদ লোকমান, মৌলভীবাজার জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও দি চেম্বার অব কমার্সের পরিচালক জাফর আহমদ গিলমান, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামিম, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম জহির, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাপ্তাহিক অর্থকালের সহকারী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, জুড়ীনিউজ.কম.বিডির নির্বাহী সম্পাদক আল আমীন, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার ব্যবস্থাপক মাহফুজ শাকিল, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, বাংলানিউজ নেটওয়ার্কের সহ-সম্পাদক এম আর রাসেল, সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com