জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় আদিবার কৃতিত্ব

February 5, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ বাংলাদেশ শিশু একাডেমী  কুলাউড়া শাখার আয়োজনে ২০ জানুয়ারি উপজেলা পর্যায়ে জাতীয়  শিশু  পুরষ্কার প্রতিযোগিতায় ক গ্র”পে ছড়া গান,ভাব সংগীত ও রবীন্দ্র সংগীতে চৌধুরী তাহিয়াত রহমান আদিবা প্রথম স্থান  অর্জন করেছে। এছাড়াও সে ২ ফ্রেব্র”য়ারি মৌলভীবাজার  জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় ছড়া  গানে ৩য় ও ভাব সংগীতে ২য় স্থান অর্জন করেছে। এক প্রতিক্রিয়ায় আদিবা জানায়, পড়ালেখার পাশাপাশি ছড়া গান,ভাব সংগীত ও রবীন্দ্র সংগীত শিখছি। আমার বিশ্বাস একদিন জাতীয় পর্যায়েও সাফল্য কুড়িয়ে আনতে পারব। আদিবা ব্যাংক কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরী ও রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বুনাম অর্জনকারী সহকারি শিক্ষিকা শিপা রহমানের কন্যা। সে সবার কাছে দোয়া কামনা করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com