কুলাউড়ায় আক্তারুন্নেছা প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

February 5, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ আমাদের সংবিধানের ১৭নং অনুচ্ছেদে লেখা আছে ”শিক্ষা মানুষের অধিকার” সরকার শিক্ষাকেই সর্বাধিক গুরুত্বারোপ করে ৮ বছর ধরে ১ জানুয়ারী বই উৎসব করে যাচ্ছে। শিক্ষায় আগামী ১০ হতে ১৫ বছরের মধ্যে এশিয়ার কোন দেশের সাথে তুলনা করতে নয়; আমরা অষ্ট্রেলিয়া, ইংল্যান্ডের সমান্তরালে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর এ এগিয়ে যাওয়ার পথে শিক্ষার্থীদের নৈতিক অধিকার ধারণ করে সুনাগরিক হতে হবে। ৩ ফেব্রুয়ারী শনিবার বিকাল ২.৩০ মিনিটের সময় রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাষ্টের আয়োজনে আক্তারুন্নেছা প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা ২০১৭ইং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ.কে.এম. গোলাম কিবরিয়া তাপাদার। তিনি আরও বলেন কিছু কিছূ অমনোযোগী, অপেশাদার ও বাণিজ্যভোগী শিক্ষকদের কারণে শিক্ষকতার মতো মহৎ ও মহান পেশাকে আজ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তাই তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন পৃথিবীর কোথাও শিক্ষকতার উর্দ্ধে কোন মহৎ পেশা নেই। তাই শিক্ষকদের মনে প্রাণে শ্রেণিমুখী হয়ে সব উজাড় করে আন্তরিক ভাবে পাঠদানের কোন বিকল্প হতে পারে না। আক্তারুন্নেছা প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ ফরহাদ আহমদের সভাপতিত্বে এবং পরীক্ষা নিয়ন্ত্রক তোফায়েল আহমদ ডালিম ও কো-চেয়ারম্যান শহীদুল ইসলাম তনয়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. তাজ উদ্দিন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, সংবর্ধিত অতিথি হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান মোঃ শাহজাহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাষ্টের উপদেষ্ঠা মহিব আলী মাষ্টার, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, আল হেরা কেজি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুক আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান মোঃ ফজলুল হক ফজলু, কুলাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, হাছনা-মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ.এফ.এম ফৌজি চৌধুরী, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অতীত সভাপতি এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল। আক্তারুন্নেছা প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা ২০১৭ এর হল সুপার সোহেল আহমদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরণী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা কয়ছর রশীদ, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সদ্য অতীত সভাপতি এপেঃ শরীফ আহমদ, রাইজিং স্টার ক্লাবের সাবেক সভাপতি জুবের খান, ট্রাষ্টের অন্যতম সদস্য ইমরান আহমদ, পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ফারহান আহমদ, লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জামাল উদ্দীন, জুড়ী মডেল একাডেমীর অধ্যক্ষ মনির আহমদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com