কুলাউড়ায় ৩০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ

February 6, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ৩০ পরিবারের মধ্যে ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স এর অর্থায়নে ও শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র কম্বল বিতরণের সময়  উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের মহিলা সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নী, পুষাইনগর সিটিএস মন্দিরের অধ্যক্ষ দামোদোর মহারাজ, ডা. হেমন্ত পাল, শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, রাশীদ আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য দিপালী বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, শিক্ষার্থী  বর্ণালী দাস, রসীম আলী প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির ৪র্থ ধাপে জয়চ-ী ইউনিয়নের ৩০ পরিবারের মধে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com