কুলাউড়ায় বিআরডিবির ঋণ বিতরণ

February 8, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পক্ষ থেকে ২০১৭-১৮ অর্থবছরে ৫টি সমিতিকে গাভী পালনের জন্য ১৯ লাখ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারী বুধবার বিকালে উপজেলা পল্লী উন্নয়ন হলরুমে কার্যালয়ে বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলুর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা শাহানারা বেগম এর পরিচালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম মছব্বির আলী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, দৈনিক মানবজমিন কুলাউড়া প্রতিনিধি মোঃ আলাউদ্দিন কবির, সাংবাদিক মাহফুজ শাকিল। এছাড়া উপস্থিত ছিলেন বিআরডিবির জুনিয়র অফিসার মিন্টু দাশ, মাঠ সংগঠক শামছুন্নাহার, নাজনীন আক্তার, দিলারা বেগম প্রমুখ। উল্লেখ্য, ৫টি সমিতির মধ্যে পশ্চিম সিঙ্গুর এমএসএস লি. ৫ লাখ ৫০ হাজার টাকা, নন্দনগর এমএসএস লি. ৩ লাখ ৩০ হাজার টাকা, জালালাবাদ এমএসএস লি. ৪ লাখ ৬৫ হাজার টাকা, গুড়াভুই এমএসএস লি. ৫ লাখ ১৫ হাজার টাকা, নর্তন এমএসএস লি. ৮০ হাজার টাকাসহ মোট ১৯ লাখ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com