জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মাহির কৃতিত্ব

কুলাউড়া প্রতিনিধি॥ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় কুলাউড়ার বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্রী আনিকা তাবাসসুম মাহি কৃতিত্ব অর্জন করেছে। সে বাংলাদেশ শিশু একাডেমী কুলাউড়া শাখার আয়োজনে
২০ জানুয়ারি উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় খ গ্রুপে পল্লীগীতি ও ছড়া গানে প্রথম স্থান এবং দেশাত্ববোধক গানে ২য় স্থান অর্জন করেছে। এছাড়াও সে ২ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় ছড়া গানে ১ম স্থান অর্জন করেছে। এবং ৭ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় পর্যায়ে ছড়াগানে ২য় স্থান অর্জন করেছে। এক প্রতিক্রিয়ায় মাহি জানায়, পড়ালেখার পাশাপাশি ছড়া গান, ভাব সংগীত ও রবীন্দ্র সংগীত ও দেশাত্ববোধক গান শিখছি। আমার বিশ্বাস একদিন জাতীয় পর্যায়েও সাফল্য কুড়িয়ে এনে মা-বাবার স্বপ্ন পূরণে কাজ করতে পারবো। উল্লেখ্য, আনিকা তাবাসসুম মাহি ইসলামী ব্যাংক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান ও এম এ গণি আর্দশ কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোছাৎ সাবিনা ইয়াসমিনের মেয়ে। সে সবার কাছে দোয়া কামনা করেছে।



মন্তব্য করুন