কুলাউড়ার আনিছুর রহমান রূপালি ব্যাংক সিলেট বিভাগের শ্রেষ্ঠ ম্যানেজার নির্বাচিত

February 10, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ রূপালি ব্যাংক লিঃ কুলাউড়া শাখার ম্যানেজার আনিছুর রহমান সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ম্যানেজার এর কৃতিত্ব অর্জন করেছেন। ২০১৭ সালে সিলেট বিভাগে ব্যাংকিং কার্যক্রমে কর্মদক্ষতা অর্জনে সক্ষম হওয়ায় তাকে এ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়।
২৮ জানুয়ারী ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে রূপালি ব্যাংক লিঃ এর বার্ষিক ব্যবসায়ী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মানে ভূষিত করা হয়। রূপালি ব্যাংক লিঃ কুলাউড়া শাখার ম্যানেজার আনিছুর রহমান ২০১৭ সালে কুলাউড়া শাখায় যোগদানের পর গ্রাহকসেবা বৃদ্ধি করে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, সকল ঋণ নিয়মিত রাখা, মুনাফা বৃদ্ধি, কৃষি অ্যাকাউন্ট বাড়ানো, প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি ঋণ বিতরণ, রেমিট্যান্স বৃদ্ধিসহ ব্যাংকিং সেবা প্রদানে সাফল্য অর্জন করায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ ম্যানেজারের পুরস্কার লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. ফজলে কবির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ড. ইউনুসুর রহমান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, পরিচালকবৃন্দ, এম.ডি আতাউর রহমান প্রধান। উল্লেখ্য, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মহেষগৌরি নিবাসী ভূকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক সেক্রেটারি মোঃ আব্দুর রশীদের ছেলে মোঃ আনিছুর রহমান উচ্চতর শিক্ষা গ্রহণ শেষে ২০১২ সালে চাকুরী জীবনে যোগদান করে পূবালী ব্যাংকে জুনিয়র অফিসার পদে ও পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের ঢাকা কাষ্টমসের সহকারী রেভিনিউ অফিসার পদে চাকুরী করেন। ২০১৪ সালে রূপালী ব্যাংকে যোগদান করে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ম্যানেজার হিসাবে কুলাউড়া শাখার দায়িত্ব গ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তিনি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আগামীতে দেশ সেরা কর্মকর্তা হওয়ার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com