কুলাউড়া প্রেসক্লাবে সাংবাদিক রফিক আহমদ স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি প্রয়াত প্রবীন সাংবাদিক রফিক আহমদ এর স্মরণে কুলাউড়া প্রেসক্লাবে ৯ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক খালেদ পারভেজ বখশ এর পরিচালনায় আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সুশীল সেনগুপ্ত, প্রেসক্লাব সদস্য ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, সাংবাদিক মহসিন আহমদ চেীধুরী, সাপ্তাহিক অর্থকালের সহকারী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, বিজয়ের কন্ঠ প্রতিনিধি সুমন আহমদ, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার প্রতিনিধি এইচ ডি রুবেল, দৈনিক মৌমাছি কন্ঠের স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিল, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপের রিপোর্টার ইউছুফ আহমদ ইমন, সংগঠক মোঃ আরমান হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুলাউড়া থানা মসজিদের ইমাম মামুন আহমদ।
উলে¬খ্য, সাংবাদিক রফিক আহমদ ১৩ জানুয়ারী রাত সোয়া ৮টায় জুড়ী উপজেলার ভবানীপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন।



মন্তব্য করুন