কুলাউড়া সদর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ

February 11, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের ৩০ পরিবারের মধ্যে ১১ ফেব্রুয়ারী রোববার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স এর অর্থায়নে ও শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র কম্বল বিতরণের সময়  উপস্থিত ছিলেন কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান, সদর ইউপি চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলী, শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের যুগ্ম সম্পাদক শরীফ আহমদ, ইুপি সচিব গুলজার হোসেন চৌধুরী , সদর ইউপি সদস্য মো. জমসেদ আলী,  মো. চেরাগ আলী, নারী ইউপি সদস্য মোছা. মিনারা বেগম, বিন্দিয়া রাণী গোয়ালা, শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের নির্বাহী সদস্য দিপালী বেগম, হাসিনা আক্তার, নাজমা বেগম প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকায় শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির ৭ম ধাপে কুলাউড়া সদর ইউনিয়নের ৩০ পরিবারকে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com