কুলাউড়ায়স মাদ্রাসার শিক্ষার্থীদের শীতবস্ত্র কম্বল বিতরণ

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নের মুক্তাজিপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
১২ ফেব্রুয়ারী সোমবার দুপুরে সংযুক্ত আরব আমিরাত আল আইন শাহজালাল সমবায় সমিতির অর্থায়নে ও শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে এ শীত বস্ত্র প্রদান করা হয়।
শীতবস্ত্র কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন শাহ্ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন, রাশীদ আলী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য দিপালী বেগম, হাসিনা আক্তার, মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি হাজী রেনু মিয়া, সামাজসেবক পংকী মিয়া, প্রবাসী মাসুক মিয়া, মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ কারী র”হুল আমিন কাওছার , সহকারি শিক্ষক হাফিজ নাসির উদ্দিন লেছু মিয়া, হাজী মনাফ মিয়া, হাজী আবর” মিয়া আছ্রব আলী, আবুল মিয়া, মাওলানা আব্দুল মালিক প্রমুখ।



মন্তব্য করুন