কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কের নতুন কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কের বার্ষিক সাধারণ সভা ১৯ ফেব্রুয়ারী মাইক্রো বিজনেস সেন্টারে প্রথম অধিবেশন অনুষ্টিত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহ এমদাদ রুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোমান আহমদের সঞ্চালনায় অনুষ্টিত অধিবেশনে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী এবং বার্ষিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ রুহুল আমিন। উক্ত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি তাজ ইসলাম, সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন কামাল, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল চৌধুরী, সাবেক সভাপতি ফারুক উদ্দিন আহমেদ, কার্ডিফ জালালিয়া মসজিদের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সৈয়দ মুফতি মাহমুদ আলী, সাবেক সভাপতি আব্দুল মুহিত সোহেল, সামসুদ্দিন জামাল, সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আহবাব হোসেন বাপ্পী, সহ-সভাপতি ফজল আহমেদ ফজলু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ডাবলু, মোহিন আলম, এবাদুর রহমান, রুকন উদ্দিন চৌধুরী, আজাদুর হোসেন আজাদ, জলাল উদ্দিন, সফিকুর রহমান সফিক, আবু কাহের সুমন, মোয়াজ্জেম হোসেন রিপন, নাজমুল হোসেন, আবু তাহের আহাদ, ফখর উদ্দিন, আতিকুর রহমান, জিয়া উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজান রোমান, দেলোয়ার হোসেন। দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন উপলক্ষে মিসবাহ উদ্দিন কামালকে প্রধান নির্বাচন কমিশনার ও সাইফুল চৌধুরী, আব্দুল মুহিত সোহেলে সহকারী নির্বাচন কমিশনার করে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন ফারুক উদ্দিন আহমেদ, লিয়াকত আলী, মুফতি সৈয়দ মাহমুদ আলী, আলতাফ হোসেন। নির্বাচন কমিশন একক প্রার্থী হিসাবে তাজ ইসলামকে সভাপতি ও আবু কাহের সুমনকে কোষাধ্যক্ষ এবং ৫ জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে সর্ব সম্মতিক্রমে রোমান আহমদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।



মন্তব্য করুন