কুলাউড়ায় ২দিন ব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি॥ “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে দুই দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ২য় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌ: মো: গোলাম রাব্বীর সভাপতিত্বে ও ডাঃ সুলতান আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান ও নেহার বেগম, কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদি- উর রহিম জাদিদ, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল হক, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা, উপজেলা মহিলা
বিষয়ক কর্মকতা মোছাৎ সেলিনা ইয়াছমিন, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা শাহানারা পারভীন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাশার, সমাজসেবা কর্মকর্তা নুরুল মান্নান ভূঁইয়া, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুস সালাম, দৈনিক উত্তরপূর্বের জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন প্রমুখ। এছাড়াও এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলায় মোট ৭টি স্টল রয়েছে। স্টলগুলো হলো- কুলাউড়া ডিগ্রি কলেজ, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, দিলদারপুর উচ্চ বিদ্যালয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।



মন্তব্য করুন