কুলাউড়ায় চা-শ্রমিকদের মধ্যে ৩২ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান প্রদান

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৭ মার্চ বুধবার ৬ শতাধিক দুঃস্থ-অসহায় চা-শ্রমিক ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী পরিবারের মধ্যে এককালীন নগদ আর্থিক অনুদান বিতরন কর্মসুচীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌঃ মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মোঃ নুরুল মাহমুদ ভুইয়ার পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুদান বিতরন কর্মসুচীর উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি মোঃ আব্দুল মতিন।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম,কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক ডাঃ সুলতান আহমদ,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী প্রমুখ। উদ্বোধনী দিনে প্রধান অতিথি এমপি মোঃ আব্দুল মতিনসহ অন্যান্য অতিথিবৃন্দ শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা-বাগানের ১০০ পরিবার,জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর চা-বাগানের ২৫ পরিবার ও বিজয়া চা-বাগানের ৩০ পরিবারসহ ৩টি বাগানের ১৫৫ অসহায় দরিদ্র চা-শ্রমিক নারী-পুরুষদের মাঝে জন প্রতি নগদ ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরন করেন । বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত কুলাউড়া উপজেলায় ১৯টি চা-বাগানের ৬১০ জন চা-শ্রমিক এবং ৩৪ ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠীসহ মোট ৬৪৪ পরিবারের মধ্যে পর্যায়ক্রমে ৩২ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরন করা হবে বলে সমাজসেবা অফিসসূত্রে জানা গেছে।



মন্তব্য করুন