কুলাউড়ায় নারী উন্নয়ন মেলার সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি॥ “সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম- শহরে কর্ম- জীবনধারা” এই প্রতিপাদ্য নিয়ে এবারের আন্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। কুলাউড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ বৃহস্পতিবার বর্ণ্যাঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী নারী উন্নয়ন মেলা অনুষ্টিত হয়। ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন এর পরিচালনায় স্মৃতিসৌধ প্রাঙ্গনে
অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম,এমও এমসিএইচ ডাঃ সুলতান আহমদ,অধ্যক্ষ রিনা বেগম চৌধুরী,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ,সাংবাদিক চৌধুরী আবু সাইদ ফুয়াদ,কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সম্পাদক মইনুল ইসলাম শামীম,ওয়াফ নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিক,প্রধান শিক্ষিকা হাসনা বেগম প্রমুখ। সভার পুর্বে বর্ণ্যাঢ্য র্যালী শহর প্রদক্ষিন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গনে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
বিকেলে নারী উন্নয়ন মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন ষ্টলের মধ্যে সুর্যের হাসি ক্লিনিক ১ম,সিমসাকা মহিলা সংগঠন ২য় ও সীমান্তিক নুতন দিন ষ্টলকে ৩য় পুরস্কার ও অন্যান্য ষ্টলদের শুভেচ্ছা পুরস্কার বিতরন করেন ইউএনও চৌঃ মোঃ গোলাম রাব্বী। এছাড়া নারীদের আত্মকর্মসংস্থানের জন্য রায়না বেগম,শামলা বেগম,জলি আক্তার, আয়েশা বেগম,কুসুম আক্তার ও ফিরোজা বেগমসহ ৬জন দুঃস্থ নারীদের প্রত্যককে ১৫ হাজার টাকা করে মোট ৯০হাজার টাকার ক্ষুদ্র ঋৃনের চেক বিতরন করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন।



মন্তব্য করুন