কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক ফিড এসোসিয়েনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাজীপুর প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার সকল ক্যাবল নেটওয়ার্ক ফিড ব্যবসায়ীদেরকে নিয়ে কুলাউড়া ক্যাবল নেটওয়ার্ক ফিড এসোসিয়েনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৯ মার্চ শুক্রবার বিকাল ৪টায় পাইকপাড়া আলম কম্পিউটার মিডিয়ার অফিসে এস এস ক্যাবল নেটওয়ার্ক এর পরিচালক ও সিক্স ফ্লাওয়ার ক্যাবল টিভি স্যাটেলাইটের স্বত্তাধিকারী ছয়ফুল আলম সাইফুলের সভাপতিত্বে কুলাউড়া একুশে স্যাটেলাইটের স্বত্তাধিকারী ও হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ছাদিকুর রহমানের পরিচালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আর বি ক্যাবল টিভি নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী এম এ আহাদ, সহ-সভাপতি কৌলাবাজার ফেন্ডস স্যাটেলাইটের স্বত্তাধিকারী দীপক ধর, সহ-সাধারন সম্পাদক হিংগাজিয়া আর এম স্যাটেলাইটের স্বত্তাধিকারী মোঃ রমিজ মিয়া, সহ-সাধারন সম্পাদক চৌধুরী বাজার ক্যাবল নেটওয়ার্কস এর স্বত্তাধিকারী রফিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক ঘাটের বাজার আনন্দ স্যাটেলাইট এর পরিচালক আবু তাহের তোয়াহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহান ক্যাবল নেটওয়ার্কস এর স্বত্তাধিকারী মোঃ সোহেল আহমদ, প্রচার সম্পাদক ভুকশিমইল ক্যাবল নেটওয়ার্কস এর স্বত্তাধিকারী মোঃ ফয়ছল আহমদ, সহ- প্রচার সম্পাদক সিক্স ফ্লাওয়ার ক্যাবল টিভি স্যাটেলাইটের পরিচালক মোঃ জয়নাল আবেদীন, সহ- কোষাধ্যক চুনঘর ফেন্ডস স্যাটেলাইট এর পরিচালক সিরাজুল ইসলাম আজাদ, দপ্তর সম্পাদক গাজীপুর ক্যাবল নেটওয়ার্ক এর পরিচালক বিপ্লব দে, সদস্য শরীফপুর ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী মোঃ সাধন শর্ম্মা ,এস এস ক্যাবল নেটওয়ার্ক এর পরিচালক মোঃ কয়েছ আহমদ, অপারেটর রোবেল আহমদ প্রমুখ।



মন্তব্য করুন