কুলাউড়া সমিতি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া সমিতি গঠনের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত তপন কান্তি ধর এর আহবানে মৌলভীবাজার শহরে কর্মরত ও বসবাসরত কুলাউড়া উপজেলার কর্মজীবিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৮ মার্চ কোর্ট রোডস্থ স্প্রিংকর্ণারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ বদরুল হোসেন ইকবাল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন চীফ জুডিসিয়াল আদালতের অফিস সহকারী শফিউল আলম বেলালী।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মতিন, মৌলভীবাজার পৌরসভা মোঃ আব্দুল মুমিন, পুলিশ সুপার কার্যালয়ের স্টেনোগ্রাফার কমল, এডভোটেক মোঃ তোফায়েল ইসলাম সবুজ, আল-ফালাহ কম্পিউটার প্রোপাইটর মোঃ মোক্তাদির সহ অন্যান্যরা।
সভায় ৭ সদস্য বিশিষ্ট একটি যোগযোগ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির পরবর্তী সভা ১০ মে তারিখে নির্ধারণ করা হয়।



মন্তব্য করুন