কুলাউড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের অনুর্ধ-১৬ শিক্ষার্থীদের নিয়ে ফুটবল প্রশিক্ষণ শুরু

March 21, 2018,

স্টাফ রিপোর্টার॥ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কুলাউড়া উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের অনুর্ধ-১৬ শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে।

২০ মার্চ মঙ্গলবার মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের খেলার  মাঠে স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাহেদ আলীর সভাপতিত্বে ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল জামাল, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোক্তাদির তোফায়েল, মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি মোঃ আকবর আলী সোহাগ, সাবেক সভাপতি মোঃ ইউনুছ মিয়া, ইউপি সদস্য মোঃ অনু মিয়া।

ফুটবল প্রশিক্ষণে প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করেন  রবির বাজার ফুটবল একাডেমির ফুটবল কোচ  মোঃ শাহিন মিয়া। ফুটবল প্রশিক্ষণে অনুর্ধ-১৬ বয়সের ৩০ জন বালক ও  বালিকা  অংশ গ্রহন করছে।

সাফল্যজনক ভাবে ফুটবল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিস ব্যবস্থাপনায় সনদপত্র বিতরণ করা হবে। মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও অফিস সহকারী কমল অধিকারীএবং মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com