কমলগঞ্জে দুইদিনব্যাপী চৈত্রমেলা
April 13, 2019,
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে দুইদনিব্যাপী চৈত্রমেলা। শ্রীরামপুর-নয়াবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ও চৈত্রমেলা উদযাপন কমিটির সফলতার ১৯তম আয়োজনে ১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় মেলা শুরু হয়। মেলায় নানা ধরণের সামগ্রী নিয়ে ১০০টি স্টল বসে। শিশুদের মনোরঞ্জনের জন্য ছিল নাগরদোলা। মেলার দ্বিতীয় দিনে শুক্রবার সন্ধ্যায় মেলা উদযাপন কমিটির সভাপতি মো. শামছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন