নুসরাত হত্যার প্রতিবাদে টাউন কামিল মাদরাসা তালামীযের মানববন্ধন

ইমাদ উদ দীন॥ ফেনী সোনাগাজী ফাযিল মাদরাসা ছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদ এবং খুনীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা তালামীয।
১৩ এপ্রিল শনিবার দুপুরে মৌলভীবাজার শহরস্থ টাউন কামিল মাদরাসার সামনে শাখা তালামীয সভাপতি আজিজুল ইসলাম রিয়াদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহেদুল ইসলামের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানবন্ধন শেষে প্রতিবাদ পথসভায় বক্তারা ফেনীতে মাদরাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা,দেশের বিভিন্ন স্থানে ক্রমাগত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ধর্ষক ও খুনিদের দ্রুত দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিতের লক্ষ্যে ট্রাইবুন্যাল গঠন করে বিচারের দাবি জানান।
এছাড়াও নারী নির্যাতন ও পাশবিকতা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীসহ সকল দলমতের নাগরিকবৃন্দকে একই প্লাটফর্মে এসে গণআন্দোলনের মাধ্যমে নারী সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানান। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাদরাসা তালামীযের সাবেক সভাপতি মোঃ মামুনুর রশীদ,আফসার ইবনে রহিম,মাদরাসা তালামীযের সহ-সভাপতি শিহাবুর রহমান,সহ-সাধারণ সম্পাদক শাহ সামাউন কবির,সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমান সাদিক।এছাড়া উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম,প্রচার সম্পাদক মনসুর আলী,সহ-প্রচার সম্পাদক মিলকান আহমদ,অর্থ সম্পাদক শেখ মাসুম সিদ্দিকী,অফিস সম্পাদক আইনুল হাসান,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুরুদ আহমদ,হাফিজুর রহমান,আব্দুল আজিজ মনসুর সহ টাউন কামিল মাদরাসা শাখা বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়ার কর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।



মন্তব্য করুন