নানা আয়োজনে মৌলভীবাজারে বাংলা নববর্ষ উৎসব ১৪২৬ পালিত

April 14, 2019,

স্টাফ রিপোর্টার॥ নতুন মাস ও নতুন বছরের শুভ সূচনায় মৌলভীবাজারে বাংলা নববর্ষ উৎসব ১৪২৬ পালিত হচ্ছে।

১৪ এপ্রিল সকাল ৮ ঘটিকায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য মঙ্গর শুভাযাত্রা বের হয়। শুভাযাত্রাটি শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বর্ণাঢ্য শুভাযাত্রার র‌্যালীতে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সিভিল সাজর্ন শাহজাহান কবির, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন সহ অনেকেই যোগদেন। পরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও বাংলা নববর্ষ উৎসব বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন দিন ব্যাপী পালন করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com