শেরপুর আজাদ বখ্ত স্কুল ও ওয়াহিদ সিদ্দেক স্কুলে নববর্ষ উদ্যাপন

April 14, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা খলিলপুর ইউনিয়নে অবস্থিত আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ নতুন বছর ১৪২৬ বঙ্গাব্দ বরণ করেছে।

বিভিন্ন ধরনের পিঠার  স্টল এমনকি বাঙালীদের ঐতিহ্যবাহী পান্তা ভাত ও ইলিশ,নাগর দোলায় চড়ে শিক্ষক, ছাত্র/ছাত্রী ও অভিভাবক সবাই নতুন বছরকে বরণ করে নিয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, অধ্যক্ষ হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমান, খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি অলিউর রহমান, আশরাফ আলী খান, ম্যানেজিং কমিটির দাতা সদস্য আনছার উদ্দিন, শিক্ষানুরাগী হাজী ছাবু মিয়া, সদস্য খালিক মিয়া, আমিনুল ইসলাম প্রমুখ।

উপর দিকে বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ যথাযথ ভাবে উজ্জাপন করে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়। রবিবার সকালে বিদ্যালয় মিলনায়তনের বৈশাখী গান দিয়ে শুরু করে দিনব্যাপী অনুষ্ঠানমালা পান্ত ইলিশ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মিয়া চৌধুরী সভাপতিত্ব, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ড প্রবাসী হাজী লতিফ মিয়া।উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, আমিরুল ইসলাম সাহেদ,ইউ/পি সদস্য রুবি বেগম,মুজিবুর রহমান সামসুল,সুদির চন্দ্র দাস, শিক্ষক হাজী জসিম উদ্দিন,বাবু শুকদেব গুস্বামী,ফেরদৌসি আক্তার,মোঃ হেলাল উদ্দিন,মাওলানা জাহির মিয়া, শহিদুল ইসলাম,প্রদিপ সরকার,সুলতানা বেগম, শুভ্রত চন্দ্র বিশ্বাস,শেফালী বেগম,আবুল হোসেন, সূর্যমনি বিশ্বাস,জালাল আহমদ,আব্দুল মালিক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com