গ্রীনহিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে নববর্ষ উদযাপন

April 14, 2019,

স্টাফ রিপোর্টার॥ ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার গ্রীনহিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বাংলা নববর্ষ উৎসব ১৪২৬ পালিত হয়েছে। সকালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পান্তা ভাত পরিবেশন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গনে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের চেয়ারম্যান মোঃ আবুল কাসেম আহমেদ এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক শিক্ষক শাহিন ইকবাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহ্রা আলাউদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা রাজিয়া রহমান, বিদ্যালয়ের প্রিন্সিপাল (বিসি) সায়মা রহমান ও প্রিন্সিপাল (এনসি) নাজমা মাহমুদা সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com