নুসরাত ও মনির হত্যাকারীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

April 14, 2019,

সাইফুল্লাহ হাসান॥ ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি ও ঢাকার মাদরাসা ছাত্র মনির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৪ এপ্রিল দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে, সচেতন তরুণ সমাজ মৌলভীবাজারের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক মাওলানা এহসানুল হক জাকারিয়ার সভাপতিত্বে  ও শাহ মিসবাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির, মাওলানা সাইফুর রহমান ফয়সল, মুহাম্মদ আশিকুর রহমান, হাসান আহমদ খান, ইমাদ উদ্দিন, মাওলানা হাসান মাহমুদ, মুস্তাকিম আল মুন্তাজ তালুকদার, মনিরুল ইসলাম জহির, কে এম আব্দুল হক প্রমূখ।

মানববন্ধনে বক্তারা নুসরাতকে যারা পুড়িয়ে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হত্যাকারী যেই হোক না কেনো, তাকে চিহ্নিত করে ফাঁসির দাবিও জানান তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com