মৌলভীবাজারে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন

April 16, 2019,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ শুরু হয়েছে। এ সেবা সপ্তাহের শ্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’।

মঙ্গলবার ১৬ এপ্রিল সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঁচ দিনব্যাপী এ স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। শেষ হবে আগামী ২১ এপ্রিল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মোঃ নেছার আহমদ, মহিলা এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, নব নিবার্চিত উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সির্ভিল সার্জন ডাঃ মোঃ শাহজাহান কবির চৌধুরী,সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডাঃ পলাশ রায়   প্রমুখ।

মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ উদ্বোধনী বক্তব্যে বলেন, সেবা সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও প্রতিটি মানুষ যাতে চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে, ডাক্তার, নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com