অপরাধ

July 17, 2019,

আবুল বাশার শেখ॥
এ কোন দেশে করছি বাস
জীবনের নাই দাম,
প্রকাশ্যে চলে খুন মহড়া
ধর্ষণে বাড়ে নাম।
শিশুরা এখন হুমকির মুখে
প্রতিদিন কাটে শংকায়,
পিতা মাতারা আতংকিত
কখন বা কার প্রাণ যায়।
নব কৌশলে নিত্য বাড়ে
দেশের চিল শকুন,
পেপার টিভির সংবাদে
ভয়াবহতা দেখুন।
স্বাধীনতা আজ খুনির হাতে
অর্থের কাছে জিম্মি,
সারা দেশটায় শুধু হাহাকার
আতংকিত নিন্মি।
দেশের ভেতর সবখানে যেন
নিরাপদ থাকে নারী,
কর্ম শেষে দিনে বা রাতে
অক্ষত আসে বাড়ী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com